spot_img
spot_img

র‌্যাবের হাতে ইয়াবাসহ গ্রেফতার পুলিশের এএসআই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবা বিক্রির দায়ে পুলিশের সহকারী উপ-পুলিশ পরিদর্শকসহ (এএসআই) ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব।

রবিবার ( ৩০ মে) দুপুরে তাদেরকে আদালতে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) শাহ ইমাম উদ্দিন। তিনি ডিএমপির ডেমরা থানায় কর্মরত ছিলেন।

জানা যায়, গতকাল দুপুরে নাসিক ৩ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে রাতে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব। এ ঘটনায় রবিবার সকালে র‌্যাব-১০ সিদ্ধিরগঞ্জ থানায় মাদক বিরোধী আইনে একটি মামলা (মামলা নং ৪৭) দায়ের করে।

র‌্যাব মামলার এজহারে উল্লেখ করেন, মাদক ব্যবসায়ী নাসিরকে ইয়াবাসহ গ্রেফতারের পর সে স্বীকার করে ডেমরা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) শাহ ইমাম উদ্দিন ইয়াবা বিক্রি করার জন্য তাকে দিয়েছে। ইয়াবা ট্যাবলেটের মালিক এএসআই শাহ ইমাম উদ্দিন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ