spot_img
spot_img

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ার শাজাহানপুরে শিহাব বাবু (২৮) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার (৩০ মে) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সাবরুল বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শিহাব বাবু শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল মাথাইল চাপড় গ্রামের মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলামের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্প্রতি ভেঙে দেওয়া কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের ব্যাপারে কিছু জানা যায়নি। নিহতের পরিবারও কিছু বলতে পারছে না।

শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জানান, শিহাব বাবু তার কমিটির সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। দুর্বৃত্তরা তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ