ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় মহামারি হয়ে দাঁড়িয়েছে করোনা। এই মহামারি চলাকালীন ভারত বহু প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে।
রোববার (৩০ মে) রেডিওতে ‘মন কী বাত’ বা মনের কথা অনুষ্ঠানে এ কথা বলেন।
মোদি বলেন, গত দশদিনে দেশে দু’টি ভয়ানক প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেছে। পশ্চিম উপকূলে ঘূর্ণিঝড় তাউটে এবং পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় ইয়াসের মুখোমুখি হতে হয়েছিল। এই দু’টি ঘূর্ণিঝড় বেশ কয়েকটি রাজ্যের উপরে প্রভাব ফেলেছে।
মোদি আরও বলেন, ভারত বর্তমানে সমস্ত শক্তি দিয়ে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এই মহামারি চলাকালীন ভারত বহু প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে।












