spot_img
spot_img

উত্তাল পদ্মা; বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সকাল ৯টার দিকে ঝড়ো বাতাস বইতে থাকলে পদ্মা উত্তাল হয়ে ওঠে। সাড়ে ৯টা থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১ মে) সকাল সাড়ে ৯টা থেকে ঝড়ো বাতাসসহ বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ওই রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল থেকেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। এ সময় বৃষ্টিও হয়।

লঞ্চ বন্ধ থাকায় ঘাটে যাত্রীদের ভিড় বেড়েছে। অনেকে ফেরিতে পার হচ্ছেন। তবে ঝড়ো বাতাস কমে পরিস্থিতি শান্ত হলে লঞ্চ চলাচল ফের স্বাভাবিক হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ