spot_img
spot_img

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪ জনকে আটক করেছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে নারীসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ২৪ ঘণ্টার ব্যবধানে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, বরিশালের অগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের হারান জয়দারের ছেলে পরেশ জয়দার (৫০), মেয়ে দিপালী জয়দার, নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল গ্রামের নিজাম মোল্লার ছেলে করিম মোল্লা (২৪) ও যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দ গ্রামের ষষ্টি বিশ্বাসের ছেলে সুরত বিশ্বাস (২৪)।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, সীমান্তের তারকাটা বিহীন এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে কয়েকজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশে করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় গতরাত ও আজ বুধবার সকালে মাটিলা সীমান্ত থেকে নারীসহ ৩ জন ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে ১ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ