spot_img
spot_img

গাইবান্ধায় বিদ্যুৎস্পর্শে মারা গেল পুলিশ সার্জেন্ট

গাইবান্ধার পুরনো জেলখানা মোড়ে নির্মাণাধীন পুলিশবক্স ভবনের পাশে বিদ্যুৎস্পর্শে ফয়সাল মামুন (৩১) নামে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুর সদর উপজেলার উতরাইল গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১ জুন) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গাইবান্ধা জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) নূর আলম সিদ্দিক জানান, মামুন দায়িত্ব পালন শেষে ব্যারাকের নিচতলায় তার নিজ ঘরে ফেরেন। পরে মোবাইল ফোনে কথা বলতে বলতে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় উঠেন।সেখানে গিয়ে কথা বলতে বলতে পায়চারীর সময় ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহের ৩৩ হাজার ভোল্টেজের তারে অসাবধানতাবশত তার হাতে লাগে। এ সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ