spot_img
spot_img

পরশু থেকে লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমের মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনায় টানা ৫ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

শনিবার (৫ জুন) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে দেওয়া এক পূর্বাভাসে এমনটাই ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূলে অবস্থান করছে। আগামী দুই তেকে তিন দিনের মধ্যে তা বাংলাদেশের টেকনাফ উপকূলে আসতে পারে। ৭ জুনের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে দেশের দক্ষিণাংশে। পাশাপাশি একই সময়ে দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর আগে, গতকাল সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। লঘুচাপের অপর একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ