spot_img
spot_img

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত ১৫ জনের মধ্যে সাতজনের করোনা পজিটিভ ছিল। আর আটজন মারা গেছেন উপসর্গ নিয়ে।

করোনা পজিটিভে মারা যাওয়া সাতজনের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুই এবং নাটোরের একজন রয়েছেন। এছাড়া উপসর্গে মারা যাওয়া আটজনের মধ্যে রাজশাহীর চারজন এবং চাঁপাইনবাবগঞ্জের চারজন রোগী রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ