চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে এক শিশুসহ তিন জন মারা গেছেন।
বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলার পৃথক দুটি গ্রামে বজ্রপাতে তারা জন মারা গেছেন।
নিহতরা হচ্ছেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটির নজরুল ইসলামের ছেলে মেজবাউল হক (৪০) ও দাউদ আলীর ছেলে আব্দুর রহমান (৫৫) এবং নাচোল উপজেলার আলিশাপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে ফারজানা (১২)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সদর উপজেলার বাবুডাইং গ্রামের একটি আমবাগানে আম পাড়ার সময় বিকেল পৌনে ৫টার দিকে মেজবাউল ও আব্দুর রহমান বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, বিকেল ৪টার দিকে আলিশাপুর গ্রামে ফারজানা বাড়ির পাশে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।












