ভারতীয় জনতার পার্টির (বিজেপি) নাম বদলে ‘ভারতীয় ঝগড়া পার্টি’ বলে অভিহিত করেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া।
বিজেপি‘র নাম বদল প্রসঙ্গে তিনি বলেন, ইদানীং কেন্দ্রের লক্ষ্য একটাই। কয়েকটি রাজ্যের সরকারের সঙ্গে অবিরাম ঝগড়া করে যাওয়া।
এ প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়াল টুইট করে বলেন, মিলেমিশে থাকতে জানে না কেন্দ্র। তাদের টিম ইন্ডিয়ার মতো কাজ করা উচিত।
এর আগে ভারতের বাংলায় বিধানসভা ভোটের সময় বিজেপিকে ‘ভারতীয় জঘন্য পার্টি’ বলে অভিহিত করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। রেশন দেওয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে বিরোধ শুরু হয় দিল্লির। রেশন প্রকল্প দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্বে দিবে না জানিয়ে দেশটির কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, যে মুখ্যমন্ত্রী মানুষকে অক্সিজেন পৌঁছতে পারেননি, তিনি এখন ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার কথা বলছেন।
দিল্লিতে রেশন প্রকল্প নিয়ে কেন্দ্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে এর আগে কেজরীওয়াল বলেছিলেন, কেন্দ্র রেশন মাফিয়াদের অঙ্গুলিহেলনেই এই সিদ্ধান্ত নিয়েছে।












