spot_img
spot_img

আজারবাইজানে একই দিনে দুইবার হামলা চালিয়েছে আর্মেনিয়া

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আর্মেনিয়ার সেনাবাহিনী একাধিকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আজারবাইজান।

শুক্রবার (১১ জুন) হামলা চালিয়েছে বলে জানা যায়।

এলাকাটি আর্মেনিয়ার সীমান্ত থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থিত। এসময় দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা গুলাগুলির ঘটনা ঘটে। পরে, আজারবাইজানের তীব্র প্রতিরোধের মুখে পিছু হটে আর্মেনিয়ার বাহিনী।

তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় শুক্রবার দুপুরে প্রথম এবং বিকাল ৫টায় দিতীয় দফা কালবাজার অঞ্চলের আশাগি আয়রিম এলাকায় আজারি সামরিকঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় আর্মেনিয়ার সেনারা।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ