spot_img
spot_img

চুয়াডাঙ্গা কারাগারে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা কারাগারে রবিউল ইসলাম (৪০) এক হাজতির মৃত্যু হয়েছে। তার মাথায় একটি ক্ষতচিহ্ন রয়েছে। কারা কর্তৃপক্ষের দাবী রবিউল ইসলাম মৃগী রোগে আক্রান্ত হয়ে বাথরুমের মেঝেতে পড়ে জখম হন।

শনিবার (১২ জুন) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত রবিউল ইসলাম একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার শওকত হোসেন মিয়া জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রবিউল ইসলাম গত ১৫ মে থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আটক ছিলেন। রবিউল মেহেরপুর জেলার গাংনি থানার জিআর ১৭৩/১৬ নম্বর মাদকদ্রব্য মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাভোগ করছিল।

তিনি আরও জানান, শনিবার কারাগারের বাথরুমে ঢুকে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে রবিউল। কারা কর্তৃপক্ষ তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রবিউল মৃগী রোগী ছিলেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ আকরাম বলেন, দুপুর ১২টা ১০ মিনিটে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান রবিউল। তার লাশ ময়নাতদন্ত করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ