spot_img
spot_img

নাফ নদীর তীরে শিশুসহ ৩ রোহিঙ্গা শরনার্থীর লাশ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীর থেকে দুই শিশুসহ তিন রোহিঙ্গা শরনার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে অপরজন নারী।

শনিবার (১২ জুন) দুপুরে টেকনাফের হারাংখালীস্হ নাফ নদীর তীর থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

মরদেহের সাথে বাংলাদেশে অবস্থান করা ইউএনএইচসিআর এর ইস্যু করা সামজিদা ও জানে আলম নামে দুইটি রোহিঙ্গা শরণার্থী কার্ড পাওয়া গেছে। মৃত রোহিঙ্গা শরনার্থীরা বাংলাদেশ থেকে মিয়ানমারে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান বলেন, টেকনাফের হারাংখালীস্থ নাফ নদীর তীরে মৃতদেহ পড়ে রয়েছে স্থানীয়রা এমন সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে নাইক্ষংখালী সীমান্তের উপারে মিয়ানমারের দিক থেকে কান্নাকাটির আওয়াজ শুনেছেন তারা।
তাদের ধারনা নৌকা দিয়ে নাফ নদী পার হতে গিয়ে ঝড়ো বাতাসে নৌকা ডুবে তাদের মৃত্যু হতে পারে। এ ঘটনায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ