spot_img
spot_img

মিয়ানমারে বিক্ষোভকারীদের হামলায় ক্যাপ্টেনসহ ২৭ সেনা নিহত

মিয়ানমারে বিক্ষোভকারীদের গেরিলা হামলায় দেশটির সেনাবাহিনীর ২৭ জন সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে একজন ক্যাপ্টেন র‌্যাঙ্কের কর্মকর্তা রয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) থান্টল্যাং এবং হাকহা শহর সংলগ্ন এলাকায় দেশটির চিন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী এ হামলা চালায় বলে দাবি করেছে খোদ গোষ্ঠিটি।

স্থানীয় গণমাধ্যম ‘মিয়ানমারের নাও’ চিনল্যান্ড ডিফেন্স ফোর্সের (সিডিএফ) একজন মুখপাত্রের বরাতে জানায়, প্রায় ৩০ জন সেনা সদস্যকে ফাঁদে ফেলে খুয়ালরিং পাহাড়ি এলাকায়। এক ঘণ্টার মধ্যে ১৭ সেনা নিহত হয়। সেনারা মোটরসাইকেলে আসে। এই সুযোগ কাজে লাগিয়ে তাদের ফাঁদে ফেলে গেরিলারা। ওইদিনই হাখা থেকে ৫০ কিলোমিটার দূরে গাঙ্গাউ-হাখা মহাসড়কে সিডিএফ ৫০ সেনার একটি কলামে হামলা চালানো হয়। এতে ১০ সেনা নিহত হয়।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটিতে এখন পর্যন্ত প্রায় সাড়ে আট শতাধিক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। সর্বশেষ মিয়ানমারের বাগো শহরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর চালানো ক্র্যাকডাউনে ৮০ জনেরও বেশি মানুষ মারা গেছে বলে জানায় আন্দোলনকারীরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ