spot_img
spot_img

রামেক হাসপাতালে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুন) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত ১৩ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, রাজশাহীর দুই, নাটোরের এক, নওগাঁর তিন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন।

মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন এবং নওগাঁর একজন রোগী করোনা পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গে মারা গেছেন।

রবিবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৯৪ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৭১টি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ