spot_img
spot_img

ময়মনসিংহ ও গাজীপুর থেকে মানবপাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

শুক্রবার (১১ জুন) দিবাগত রাত ও শনিবার (১২ জুন) সকালে পৃথক দুই অভিযানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪) তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার মুহাম্মাদ আনোয়ার হোসেন জানান, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের দুই তরুণী পাচার হওয়ার অভিযোগের ভিত্তিতে র‍্যাব এ অভিযান চালায়।

র‍্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় প্রথমে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার বালিহাটা কান্দাবাড়ি এলাকা থেকে মুহাম্মদ ইউসুফ মিয়াকে শুক্রবার দিবাগত রাত ১২টায় গ্রেপ্তার করা হয়। পরে শনিবার ভোরে মুহাম্মাদ রব্বিল শেখকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান এই র‍্যাব কর্মকর্তা।

গ্রেপ্তারকৃতদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ