শনিবার (১২ জুন) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ও ভূঞাপুর উপজেলার রাজাপুর গ্রাম থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।
জানা গেছে, ৩৮ বছর বয়সী কোরআনে হাফেজ মুহাম্মাদ সজিব ভূঞাপুর উপজেলার ধুবলিয়া গ্রামের শামসুল হকের ছেলে।
গত বৃহস্পতিবার (৯ জুন) থেকে হাফেজ মুহাম্মাদ সজিব নিখোঁজ ছিলেন।
মরদেহ উদ্ধারের বিষয়টি ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল ওহাব ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকা থেকে উদ্ধারকৃত অপরজনের পরিচয় জানা যায়নি।











