spot_img

মাওলানা হাবিবুল্লাহ আনসারীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক

বিশিষ্ট আলেমেদীন বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড ঢাকা বিভাগের সভাপতি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ-এর জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মাওলানা হাবিবুল্লাহ আনসারী রবিবার (১৩ জুন) রাতে সিদ্ধিরগঞ্জস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মাওলানা হাবিবুল্লাহ আনসারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

এছাড়াও মরহুমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা নূরুল হুদা ফয়েজী ও সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল, উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, জাতীয় তাফসীর পরিষদ চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ