মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তানের আরও ৩ জেলার নিয়ন্ত্রণ নিল তালেবান

আফগানিস্তানের আরও তিনটি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। দেশটির কুন্দুজ প্রদেশের খান আবাদ জেলা এবং শের-ই-পুল প্রদেশের সায়েদ জেলা রবিবার (১৩ জুন) রাতে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তালেবান। এর আগে শনিবার (১২ জুন) কুন্দুজ প্রদেশের আলিয়াবাদ জেলার নিয়ন্ত্রণ নেয় তালেবান।

আফগানিস্তানভিত্তিক সংবাদ সংস্থা খামা প্রেস এই খবর জানায়।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, তালেবান খান আবাদ এবং সায়েদ জেলার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া সংঘর্ষের পর সেনাদের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্রও এবং সামরিক সরঞ্জাম জব্দ করেছে করা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ