spot_img
spot_img

আজকেও সব বিভাগে বৃষ্টির আভাস

গত ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ অঞ্চলে সামান্য থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। আজও দেশের সবগুলো বিভাগে বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (১৫ জুন) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই খবর জানা যায়।

পূর্বাভাসে জানা যায়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ