spot_img
spot_img

পাঁচ দিনের রিমান্ডে মুফতী আজহারুল ইসলাম

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সাবেক সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মুফতী আজহারুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুন) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ভোরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ