spot_img
spot_img

আবু ত্ব-হা’র নিখোঁজের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইসলামিক বক্তা আবু ত্ব-হা আদনানের নিখোঁজের বিষয়টি শুনেছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ক্লু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

বুধবার (১৬ জুন) গাজীপুরে কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে ২১তম ব্যাচ (পুরুষ) রিক্রুট ব্যাটালিয়ন আনসারদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী রিসোর্ট হোক আর বার হোক যেখানেই আইন ভঙ্গ হবে সেখানেই ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতেও নিবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

এছাড়া বাহিনীর অতিরিক্ত মহা-পরিচালক, কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালক (প্রশাসন), উপ-মহাপরিচালক (অপারেশনস) সহ সদর দপ্তর ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ