spot_img

ফিলিস্তিনিদের জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদ স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। একইসঙ্গে তিনি দেশটির জনগণের জন্য মুসলিম বিশ্বের প্রতি ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, পুরোবিশ্ব যখন জীবন ও জীবিকার মারাত্মক ক্ষতির সঙ্গে ধ্বংসাত্মক মহামারির মধ্যে দিয়ে চলছে, তখন ফিলিস্তিনে আমাদের ভাইবোনেরা মানবসৃষ্ট দুর্যোগের মুখোমুখি হয়েছেন। তারা আমাদের কাছ থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা আশা করছেন।

বুধবার (১৬ জুন) ‘দ্বিতীয় ওআইসি সামিট অন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে’ বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি দখলদার বাহিনীর বারবার আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ দুর্গত এবং ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

এ সময় রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন আবদুল হামিদ। বাংলাদেশ, ওআইসি এবং বিশ্বের জন্য ক্রমাগত উদ্বেগের বিষয় উল্লেখ করে তিনি বলেন, আমি ওআইসি ভ্রাতৃত্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের এই সমস্যা সমাধানের জন্য আহ্বান জানাচ্ছি, যাতে রোহিঙ্গা জনগোষ্ঠী সুরক্ষা এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ