spot_img
spot_img

আল-আকসায় আগ্রাসন চালালে ইসরাইলকে কঠোর জবাব দেওয়া হবে: হামাস

আল-আকসা মসজিদে আগ্রাসন চালালে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

শুক্রবার (১৮ জুন) এ হুঁশিয়ারি দেন হামাসের মুখপাত্র ফৌজি বারহুম।

হামাস মুখপাত্র বলেন, ইহুদিবাদী শত্রুদের সঙ্গে যেকোনো যুদ্ধের নিয়ম-কানুন ও পদ্ধতি প্রতিরোধ আন্দোলনগুলোই ঠিক করে দেবে।

হামাস মুখপাত্র আরও বলেন, আমরা সাম্প্রতিক গাজা যুদ্ধে ইসরাইলকে বুঝিয়ে দিয়েছি, আল-আকসা মসজিদে আগ্রাসন চালালে তাকে কঠোর জবাব দেওয়া হবে।

গত মে মাসের গোড়ার দিকে আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের ব্যাপক দমন অভিযানের প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরাইল অভিমুখে রকেট নিক্ষেপ শুরু করে হামাসসহ ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো। ইসরাইল টানা ১২ দিন ধরে গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে বিমান হামলা চালিয়ে তার জবাব দেয়।

ইসরাইল বিমান হামলা শুরু করার সঙ্গে সঙ্গে গাজা থেকে ইসরাইলের বিভিন্ন শহর লক্ষ্য করে হাজার হাজার রকেট নিক্ষেপ করতে থাকে হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনসহ অন্যান্য প্রতিরোধ সংগঠন। তারা এই ১২ দিনে জেরুসালেম, তেল আবিব এমনকি দূরবর্তী হাইফা শহরে চার হাজারেরও বেশি রকেট নিক্ষেপ করে ইহুদিবাদীদের অন্তরে কাঁপন ধরিয়ে দেয়।ফিলিস্তিনিদের রকেটের পাল্লা ও নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা দেখে বড় বিপর্যয়ের মুখে পড়ে তেল আবিব ১২ দিনের মাথায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ