আষাঢ়ের সপ্তাহজুড়ে রাজশাহীতে হয়েছে বৃষ্টি। কখনও গুঁড়ি গুঁড়ি, কখনও বা মুষলধারে। এমন বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আশা পাহাড়ী ঢলে বাড়তে শুরু করেছে পদ্মার রাজশাহী সীমান্তের পানি। ফলে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে পদ্মার পানি।
রাজশাহী আবহাওয়া অফিস বলছে, গেলো সাত দিনে রাজশাহীতে বৃষ্টিতে হয়েছে ১৩২ দশমিক ১ মিলিমিটার। একই সময়ে পদ্মার রাজশাহী সীমান্তে পানি বেড়েছে ২২৯ সেন্টিমিটার।
রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, এবছর রাজশাহীতে আষাঢ়ের প্রথম সপ্তাহে (১৫ থেকে ২১ জুন) পর্যন্ত ১৩২ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যেখানে গত বছর আষাঢ়ের প্রথমে তেমন বৃষ্টিপাত হয়নি। মঙ্গলবার (১৫ জুন) রাজশাহীতে ৬ দমিশক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বুধবার (১৬ জুন) ২৭ দশমিক ৮ মিলিমিটার, বৃহস্পতিবার (১৭ জুন) ২৫ দশমিক ২ মিলিমিটার, শুক্রবার (১৮ জুন) দমিশক ২ মিলিমিটার, শনিবার (১৯ জুন) ৩৪ দশমিক ৫ মিলিমিটার, রবিবার (২০ জুন) ৩ দশমিক ৬ মিলিমিটার ও সোমবার (২১ জুন) ৩৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক শহিদুল ইসলাম বলেন, চলতি আষাঢ়ের পাঁচদিনে ৯৪ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত বছর আষাঢ়ের এই সময়ে তেমন বৃষ্টির দেখা মেলেনি। তবে এবছর বর্ষার যে ধারা, সেইভাবে বৃষ্টি ঝরছে।












