spot_img

বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে: প্রতিবেদন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন বলা হয়েছে, দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। এখন দেশের মানুষের গড় আয়ু ৭২ বছর ৮ মাস। নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর আর পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, মোট জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ ১ হাজার। দেশে শিক্ষার হার বেড়ে ৭৫%। কমেছে শিশু ও মাতৃ মৃত্যুহারও।

সোমবার (২৮ জুন) রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবনে ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২০’ প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে। এমএসভিএসবি তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় এ প্রতিবেদনটি তৈরি করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক তাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ইয়ামিন চৌধুরী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ