spot_img

ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ইকবাল আহমেদ মারা গেছেন

ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ইকবাল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে ইকবাল আহমেদের বয়স হয়েছিলো ৮২ বছর।

রোববার (২৯ জুন) রাতে তিনি আমেরিকার ম্যারিল্যান্ডে মারা যান।

এই সাংবাদিক ১৯৮৩ সাল থেকে ১৯৯৪ পর্যন্ত ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান ছিলেন। ইকবাল আহমেদের বড় ভাই ইশতিয়াক আহমেদ ১৯৫৮ সালে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ প্রতিষ্ঠা করেন। ছাত্রাবস্থায় মাত্র ২০ বছর বয়সে শুরু থেকেই ইকবাল আহমেদ বাংলা অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।

পুরান ঢাকার ইসলামপুরের এক পরিবারে ইকবাল আহমেদের জন্ম হয়। তিনি পড়াশুনা করেছেন কলেজিয়েট হাই স্কুল ও জগন্নাথ কলেজে। বিএ পাশ করার পর উচ্চতর পড়াশুনা করতে আমেরিকায় যান ইকবাল আহমেদ। ১৯৫৯ সাল থেকেই তিনি ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাথে কাজ শুরু করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ