spot_img
spot_img

আবারও ২ দিনের রিমান্ডে মাওলানা আজহারুল ইসলাম

রাজধানীর পল্টন থানার করা মামলায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আজহারুল ইসলামের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ জুন) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

আদালতে হাজিরের পর চলতি বছরের মার্চে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সহিংস ঘটনার মামলায় তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুর আসামিকে ২ দিনের রিমান্ডের আদেশ দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ