spot_img
spot_img

অনিয়ম: কুমিল্লায় দুই হাসপাতালে দেড় লাখ টাকা জরিমানা

অনিয়মের দায়ে কুমিল্লা নগরীর বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টার ও গোমতী হাসপাতালে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা জেলা
প্রশাসন। এ সময় বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টারের একজন ডা. ভূয়া পদবী ব্যবহার করায় তাকে ১ লাখ টাকা এবং গোমতী হাসপাতালে প্যাথলজি ল্যাবে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৩০ জুন) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মুস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

মুস্তাফিজুর রহমান জানান, নগরীর বসুন্ধরা ডায়গনষ্টিক সেন্টার ও গোমতী হসপিটালে অভিযান পরিচালনা করি, দুটি হসপিটালকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ