spot_img
spot_img

রাজশাহী হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে ১৭ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (৩০ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ২২ জন মারা গেছেন।

এ নিয়ে গত ৩১ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ১ জুলাই সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৩৭৭ জন। এর আগে গত ২৯ জুন এ হাসপাতালে সর্বোচ্চ রেকর্ড ২৫ জনের মৃত্যু হয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ