spot_img
spot_img

৩৩৩ নম্বরে কল করলেই ঝালকাঠিতে মিলবে খাদ্য সামগ্রী

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের কঠোর লকডাউনের মধ্যে ৩৩৩ নম্বরে কল করে পাওয়া যাবে ঝালকাঠি জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী।

বৃহস্পতিবার (১ জুলাই) ঝালকাঠি জেলা প্রশাসক মুহাম্মাদ জোহর আলী এ কথা জানান।

মুহাম্মাদ জোহর আলী বলেন, আমরা আগের লকডাউনের মতোই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চালু রাখবো। কর্মহীন মানুষ যাতে খাবারে কষ্ট না পায় সে জন্য সব চেষ্টা করা হবে। এ জন্য সব ধরণের প্রস্তুতি রয়েছে জেলা প্রশাসনের। প্রকৃতপক্ষে এ লকডাউনে যারা ক্ষতিগ্রস্ত হবেন, তারা যদি ৩৩৩ নম্বরে কল করেন, তাদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

মুহাম্মাদ জোহর আলী আরও বলেন, কর্মহীন মানুষকে এ পদ্ধতি ছাড়াও যেকোন সময় প্রয়োজন অনুযায়ী সহায়তা করা হবে। অল্প আয়ের পরিবারকে যাতে না খেয়ে থাকতে না হয়, এ জন্য আগের মতো বাড়িতে বাড়িতেও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে জেলা প্রশাসনের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ