spot_img
spot_img

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ২৬

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৮৯৩ পিস ইয়াবা, ১০ পুরিয়া হেরোইন, ১শ’ গ্রাম গাঁজা, ৯৬ ক্যান বিয়ার ও ৩শ’ গ্রাম আইস উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে ডিএমপি’র বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা হয়েছে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ