spot_img
spot_img

বগুড়ায় লকডাউন পালন নিয়ে সংঘর্ষ

বগুড়ার ধুনট উপজেলার সোনাহাটা বাজারে লকডাউন মানা না মানা নিয়ে এক সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। বিষয়টি গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত।

বৃহস্পতিবার (১ জুলাই) রাতে ধুনট থানার ওসি কৃপাসিন্ধু বালা এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ধুনটের সোনাহাটা এলাকার জিনিয়াস মডার্ন মাদ্রাসা নামের একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান লকডাউনের মধ্যে খোলা রাখা নিয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মহসিন আলমের সাথে মানিক নামের এক ব্যবসায়ীর কথা কাটাকাটি হয়। এর জের ধরে এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। আহত হয় ৫ জন। বিষয়টা থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে।

তবে পুলিশ কাউকে ধরেনি বলেও জানান ধুনট থানার ওসি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ