spot_img
spot_img

গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

শুক্রবার (২ জুলাই) ভোরে গাজায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালায় ইসরাইল।

গাজা থেকে ‘বিস্ফোরকভর্তি’ বেলুন পাঠানোর অভিযোগে হামাসের অস্ত্রাগারে এ হামলা চালানো হয় বলে দাবি করে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

প্রসঙ্গত, গাজায় গত ১০ থেকে ২১ মে পর্যন্ত টানা ১১ দিনে ইসরাইলি বিমান হামলায় ২৮৯ ফিলিস্তিনি শহীদ হয়। পরে হামাসের রকেট হামলায় বড় ধরণের ক্ষতির মুখে পড়ে মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করতে বাধ্য হয় ইসরাইল। কিন্তু এ যুদ্ধবিরতির মাঝেই তা অমান্য করে বিমান হামলা চালালো ইসরাইল।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ