spot_img
spot_img

নওমুসলিম ওমর ফারুক হত্যার বিচারের দাবী পার্বত্য নাগরিক পরিষদের

বান্দরবানের রোয়াংছড়িতে নওমুসলিম মসজিদের ইমাম মুহাম্মাদ ওমর ফারুক ত্রিপুরার হত্যার বিচার চাইলো পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

শুক্রবার (২ জুলাই) সকালে পার্বত্য নাগরিক পরিষদের জেলা কার্যালয়ে নিহত মুহাম্মাদ ওমর ফারুক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি মুহাম্মাদ কাজী মজিবর রহমান বলেন, পার্বত্য এলাকায় আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতিসহ বিভিন্ন পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘ দিন থেকে চাঁদাবাজি অপহরণ হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের হাত থেকে সাধারণ মানুষ এমনকি ধর্মীয় নেতা কেউই রক্ষা পাচ্ছে না। সরকার শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য শান্তিচুক্তি করলেও আঞ্চলিক রাজনৈতিক দল ও এসব সন্ত্রাসী গ্রুপগুলো কোনো কিছুই মানছে না। ফলে পুরো পার্বত্য চট্টগ্রাম জুড়ে এক অশান্ত অবস্থা বিরাজ করছে।

নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে বলেন, বান্দরবানের দুর্গম এলাকায় মসজিদে ইমামতি করার কারণে নওমুসলিম মো: ওমর ফারুককে ব্রাশ ফায়ারে হত্যা করে পাহাড়ি সন্ত্রাসীরা। নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ