spot_img

জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু

দুই দিন বিরতির পর জাতীয় সংসদের বাজেট অধিবেশন আবার শুরু হয়েছে।

শনিবার (৩ জুলাই) বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

এর আগে গত ৩০ জুন চলতি বছরের বাজেট পাস হওয়ার পর সংসদের বৈঠক মুলতবি করা হয়। ওইদিন ২০২১-২২ অর্থবছরের বাজেট পাস হয়।

এবার বাজেটে মোট ব্যয়ের আকার ধরা হয়েছে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। এটি মোট জিডিপির ১৭ দশমিক পাঁচ শতাংশ। পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে তিন লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ