নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার দ্বিতীয়বার নমুনা পরীক্ষাতেও করোনা পজিটিভ হয়েছেন।
শনিবার (৩ জুলাই) ইসির ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মাদ এনাম উদ্দীন এ তথ্য জানান।
তিনি জানান, আজকে দ্বিতীয়বারের মতো স্যারের করোনা টেস্ট করা হয়েছে। এবারও পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, যদিও বার্ধক্যজনিত নানা সমস্যায় তিনি আগে থেকেই ভুগছেন। এর আগে বেশ কয়েকবার ছুটি নিয়ে চিকিৎসার জন্য বিদেশ যান তিনি।
এর আগে ১৯ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় মাহবুব তালকুদার। সেই রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো। শরীর কিছুটা সুস্থ হলে পরের দিন ২০ জুন তাকে কেবিনে নেওয়া হয়। শরীরে জ্বর থাকায় ২০ জুন করোনা পরীক্ষা করা হলে মাহবুব তালুকদারের করোনা পজিটিভ আসে। তখন থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।










