দাবদাহে বিপর্যস্ত কানাডার স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র দাবদাহে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সহস্রাধিক। কর্তৃপক্ষ বলেছে, অতিরিক্ত তাপমাত্রায় অস্বাভাবিক মৃত্যুর হার বেড়ে গেছে। রেকর্ড ভাঙা তাপমাত্রায় ভোগান্তিতে সাধারণ মানুষ।
চলতি সপ্তাহে দেশটিতে ৪৬ দশমিক ৬ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বিশেষ করে মধ্য কানাডার ব্রিটিশ কলম্বিয়ার পরিস্থিতি নাজুক। সেখানকার প্রধান লিসা লাপয়েন্তে গত শুক্রবার দেশটির বাসিন্দাদের বলেন, ‘অনুগ্রহ করে পরিবার, বন্ধু-বান্ধব, প্রতিবেশী এবং বিশেষ করে যারা একা থাকেন তাদের খোঁজ নিন’।











