spot_img
spot_img

সৌদি থেকে আমিরাত যাওয়ার পথে ইসরাইলি কার্গো জাহাজে হামলা

উত্তর ভারত মহাসাগরে ইসরাইলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে ‘অজ্ঞাত অস্ত্র’ দিয়ে চালানো হামলায় আগুন ধরে গেছে। এখনো কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

শনিবার (৩ জুলাই) জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথে হামলার শিকার হয়। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

কার্গো জাহাজটি ইসরাইলি মালিকানাধীন হলেও তেল আবিব দাবি করেছে, এটিতে ইসরাইলি কোনো ক্রু নেই। ওদিকে ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরাইলের ১২ নম্বর টিভি চ্যানেল জানায়, হামলায় জাহাজটির বড় ধরনের কোনো ক্ষতি বা কোনো ক্রু আহত হয়নি।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওমান সাগরে ইসরাইলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ ঘটেছিল। এরপর এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত উপকূলে আরেকটি ইসরাইলি জাহাজ হামলার শিকার হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ