spot_img
spot_img

টিকা গ্রহণ সবচেয়ে বড় দেশপ্রেম: বাইডেন

ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকা। এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন টিকা নেওয়াকে সবচেয়ে বড় দেশপ্রেমের কাজ বলে মন্তব্য করেছেন।

রবিবার (৪ জুলাই) হোয়াইট হাউসে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাইডেন এ কথা বলেন।

তিনি বলেন, মহামারির মধ্যে এক বছরে ব্যথা ও ভয় কাটিয়ে আলোর পথে আমেরিকা। এখন সবাইকে টিকা নিতে হবে। দেশটির ২৪৫ তম জন্মদিনে মহামারির শোক কাটিয়ে উৎসবের আমেজে মেতে উঠেছে পুরো দেশ।

তিনি আরও বলেন, এবছরের ৪ঠা জুলাই আমাদের জন্য বিশেষ একটি দিন। মহামারিতে ব্যথা, ভয়, অন্ধকার আর বিচ্ছিন্নতার একটি বছর শেষে আমরা এখন আলোর পথে।

এই দিন সাধারণ মানুষের উৎসবের জন্য খুলে দেওয়া হয় হোয়াইট হাউজের দরজা। যেখানে উৎসব উদযাপনে অংশ নেন প্রায় ১ হাজার মানুষ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ