spot_img
spot_img

সিরিয়ায় ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল আমেরিকার বৃহত্তম সেনা ঘাঁটি

সিরিয়ায় আমেরিকার সর্ববৃহৎ সামরিক ঘাঁটিতে ধারাবাহিক কয়েকটি ‘বিশাল’ বিস্ফোরণ হয়েছে বলে খবর পাওয়া গেছে। আরব এই দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রের কাছে ওই মার্কিন সেনা ঘাঁটি অবস্থিত।

সিরিয়ার একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণে মার্কিন ঘাঁটি কেঁপে উঠেছে।

মার্কিন ঘাঁটিতে দু’টি রকেট আঘাত হেনেছে

সূত্র জানা যায়, তেলক্ষেত্রটির কাছে মোতায়েন বিদেশি সেনাদের প্রশিক্ষণ চলার সময় ওই বিস্ফোরণ ঘটেছে। এসব বিস্ফোরণে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ