দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১৫ হাজার ২২৯ জনে। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯,৯৬৪ জনের। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলেন ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।
সোমবার (৫ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল রবিবার দেশে করোনায় রেকর্ড ১৫৩ জনের মৃত্যু হয়। শনাক্ত হয় ৮ হাজার ৬৬১ জন।










