ফেনীতে এক স্কুলছাত্রকে পেটানোর অভিযোগে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) রাতে ফেনী শহরের ডাক্তার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, শিক্ষক শাহ আলমের বাসায় প্রাইভেট পড়ত ওই ছাত্র। গত ৪ জুন প্রাইভেট পড়তে গিয়ে একটি অংক না পারায় তাকে পেটায় তার শিক্ষক। এতে আহত ওই শিক্ষার্থীকে পরিবারের সদস্য ফেনী সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।
এ ঘটনায় ছাত্রের মা শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।











