পবিত্র কুরআন কারীমের অবমাননা করায় মরক্কোয় এক নারীকে সাড়ে তিন বছরের জেল ও ৬ হাজার ডলার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি ৫ লাখ ৯ হাজার টাকা। দণ্ডপ্রাপ্ত ওই নারী মরক্কো ও ইতালির দ্বৈত নাগরিক।
জানা গেছে, ওই নারী পবিত্র কুরআনের সুরা আল-কাওসারের ব্যঙ্গ করে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। পরে এ খবর মরক্কোর মিডিয়ায় প্রচার হয়। এরপরই দেশটির পেনাল কোডের ২৬৭ ধারায় ২৩ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
পরে সাড়ে তিন বছরের জেল ও ৬ হাজার ডলার জরিমানা করা হয়। যদিও ঘটনাটি ঘটে ২০১৯ সালের এপ্রিল মাসে। আর তখন থেকেই তিনি ফ্রান্সে বসবাস শুরু করেন। তবে চলতি মাসের শুরুর দিকে ফ্রান্স থেকে ফেরার পর রাবাত এয়ারপোর্টে নামার পর ওই নারীকে গ্রেফতার করা হয়।












