spot_img

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৪ জন নারী।

গতকাল বুধবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এর আগের দিন এই হাসপাতালে করোনা ইউনিটে ২০ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে আট জন ও উপসর্গে নয় জন মারা গেছেন। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও একজনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, মৃতদের মধ্যে আট জনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন ও ৪১ থেকে ৫০ বছরের দুইজন আছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৮ জনের মধ্যে নয় জনের বাড়ি রাজশাহী জেলায়। এছাড়া নওগাঁর তিন জন, নাটোরের দুই জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন এবং পাবনা ও কুষ্টিয়ার একজন করে আছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ