spot_img
spot_img

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময় বেশিরভাগ আসন ফাঁকা ছিল: শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাষণের সময় মিলনায়তনে উপস্থিত প্রতিনিধি ও দর্শকের সংখ্যা অত্যন্ত কম ছিল এবং অধিকাংশ আসনই ফাঁকা ছিল বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ শিশির মনির।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছেন, তখন অডিয়েন্সে বেশি মানুষ ছিল না। ভিডিওটা দুই-তিনবার রিওয়াইন্ড করে দেখেছি যে ম্যাক্সিমাম সিট ফাঁকা ছিল। কী কারণে এমনটি হয়েছে বা কেন আসনগুলো ফাঁকা ছিল, সেই কারণ আমার জানা নেই।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ভাষণের উপস্থাপন শৈলী নিয়ে শিশির মনির বলেন, বক্তব্যটি পুরোটাই তিনি স্ক্রিপ্ট দেখে দেখে পড়ে শুনিয়েছেন। অন্যান্য আন্তর্জাতিক নেতাদের বক্তব্যে অনেক সময় স্বতঃস্ফূর্ততা দেখা যায়, যা গভীর চিন্তা ও গভীর ভাবনা থেকে আসে। কিন্তু সবকিছু যদি শুধু লিখে নিয়ে পড়া হয়, তবে অনেক সময় বক্তব্যের প্রাসঙ্গিকতা হারিয়ে যায়।

তবে এ সফরে প্রধানমন্ত্রীর সক্রিয়তার প্রশংসাও করেন তিনি। তিনি বলেন, সব মিলিয়ে কিছু নতুনত্ব অবশ্যই ছিল। সেটি হলো তার সারল্য এবং অক্লান্ত পরিশ্রমের নতুনত্ব। তিনি ঘণ্টায় ঘণ্টায় একের পর এক সাইডলাইন বৈঠক করেছেন।

ভাষণ চলাকালে উপস্থিতির প্রতিক্রিয়া প্রসঙ্গে শিশির মনির জানান, পুরো ২১ মিনিট কয়েক সেকেন্ডের বক্তব্যে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলার সময় উপস্থিত হাতে গোনা কিছু মানুষ হাততালি দিয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পুরো ভাষণে এমনটি বড়জোর তিনবার হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ