রুপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ২ লাখ ও আহত শ্রমিকদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।
শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যায় রুপগঞ্জে হাসেম ফুড বেভারেজ পরিদর্শনে এসে তিনি একথা জানান।
তিনি বলেন, যেসব শ্রমিক নিহত হয়েছে তাদের পরিবারকে মালিকপক্ষের কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় যদি মালিকপক্ষের গাফিলতি থাকে বা কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তাদের যদি কোনো গাফিলতি থাকে সে ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ এসব প্রতিষ্ঠানে শ্রমিকবান্ধব পরিবেশ আছে কিনা তা দেখার দায়িত্ব কল কারখানা অধিদপ্তরের।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ ও রুপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান।
সূত্র : বাসস











