spot_img

রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানায় আগুনের ঘটনায় মামলা হয়েছে। এখন তদন্ত হবে ও দোষীদের বিচার হবে। ইতোমধ্যে আটজনকে গ্রেফতার করা হয়েছে। গাফিলতি বিন্দুমাত্র থাকলেও কারো ছাড় নেই।

শনিবার (১০ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি হয়েছে। তদন্তের পরই বলা যাবে কার দোষ কতটুকু। কিন্তু তদন্তে কারো নির্মাণ ত্রুটি, শ্রমিক পরিচালনায় ত্রুটি বা কেউ যদি সামান্যতম ভুলও করে থাকে, তবে তাকে ছাড় দেওয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত করছি। আশা করছি, যারা অসুস্থ, তারা ফিরে আসবেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে এ সময়ের মধ্যে ৫২ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়েছে আরও অর্ধশতাধিক শ্রমিক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ