তাজিকিস্তানের পূর্বাঞ্চলে রাস্ত জেলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে।
শনিবার (১০ জুলাই) দেশটির সরকারি কর্তৃপক্ষ জানায়, আজ স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে তাজিকিস্তানের পাহাড়ি এই জেলায় ভূকম্পন অনুভূত হয়, রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৯।
তাজিকিস্তানের দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পের জেরে রাস্ত জেলায় শতাধিক বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাখমন ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন করেছেন।











