spot_img

‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠা হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে

ভারতের সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর) দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠা করবে। ‘বঙ্গবন্ধু চেয়ার’পদটির দায়িত্বে থাকবেন বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশ বিষয়ক বিদেশি অধ্যাপক বা বিশেষজ্ঞ।

শনিবার (১০ জুলাই) আইসিসিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে এই ‘চেয়ার’ প্রতিষ্ঠা করা হবে।

আগামী সোমবার এজন্য দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। এতে স্বাক্ষর করবেন আইসিসিআরের মহাপরিচালক দীনেশ কে পাটনায়েক এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক পিসি জোশি। পাঁচ বছরের জন্য বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা করা হবে।

এই পদের মাধ্যমে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং নৃবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, আধুনিক ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ